ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ২৫ জুন ২০২১
আপডেট: ১৪:৪৮, ২৫ জুন ২০২১

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৭ লাখের বেশি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৭ লাখের ঘর। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ১৫ হাজার। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

এদিকে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে।

শুক্রবার (২৫ জুন) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ৫০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ১৫ হাজার ৫৩৫ জনে।

এছাড়া, একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ২৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৬৪৫ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৮ হাজার ৬৮৩ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪২ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ২৮২ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬৫ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১ লাখ ৩৩ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন।

এদিকে বাংলাদেশে বৃহস্পতিবারে (২৪ জুন) দেওয়া আপডেট অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৮১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৬ হাজার ৫৮ জনকে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।  ফলে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়