নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৪৯, ২৮ জুন ২০২১
মৌলভীবাজারে একদিনে ৪৭ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১০২টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৬ শতাংশ। সোমবার (২৮ জুন) মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ২৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৬০৭ জন।
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪৭ জনের মধ্যে রাজনগরের ৫ জন, কুলাউড়ার ৪ জন, বড়লেখার ২ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৫ জন ও জুড়ীর ৭ জন। এছাড়া মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে শনাক্ত আরও ২৩ জন।
এদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় ১১০ জন ব্যক্তিকে ৪৬,৪৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত...
করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিনদিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। আগামী বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।
এই বিধিনিষেধ চলাকালে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। খোলা থাকলেও হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। বিস্তারিত...
সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৬০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮১৭ জনে।
এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ১৭৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৫ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৬৮ জনে। সারা বিশ্বে করোনাভাইরাসের সর্বশেষ আপডেটের বিস্তারিত...
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসের রোববারের (২৭ জুন) আপডেট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























