নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০২, ৪ জুলাই ২০২১
কোথাও আইসিইউ বেড খালি নেই, জেলা প্রশাসকের শংকিত পোস্ট
মৌলভীবাজারে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা।
মৌলভীবাজার-২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড বেডের প্রায় ৯০% পূর্ণ হয়ে গিয়েছে। সিলেট বিভাগে কোথাও কোন আইসিইউ বেড খালি নেই।
এ অবস্থায় মৌলভীবাজারবাসীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়ে ফেসবুকে শংকিত পোস্ট দিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি তাঁর ফেসবুকে হ্যান্ডেলে লিখেন, ‘প্রিয় মৌলভীবাজারবাসী, স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
শংকার কথা উল্লেখ করে তিনি বলেন. ‘অত্যন্ত শংকার বিষয় ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড বেডের প্রায় ৯০% পূর্ণ হয়ে গিয়েছে, আইসিইউ বেড প্রায় সবগুলি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সিলেট বিভাগে কোথাও কোন আইসিইউ বেড খালি নেই।’
বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত হচ্ছে মানুষ, কিন্তু কেউ মানতে চায়না স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্বের বালাই নেই।
এ অবস্থায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে মৌলভীবাজারে মাঠে নেমেছেন স্বয়ং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।
মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মৌলভীবাজার শহরে তিন দফায় তিনটি টিমে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিকেলে মাঠে নামেন জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। এতে র্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। মীর নাহিদ আহসান শহরের শমসেরনগর সড়কে সিএনজি স্ট্যান্ড, চৌমোহনা, সেন্ট্রাল রোড ও পশ্চিমবাজার এলাকায় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন। বিস্তারিত...
দিনভর মোবাইল কোর্ট চলাকালে দেখা যায় অনেকেই ম্যাজিস্ট্রেট-পুলিশ-র্যা ব দেখে মাস্ক পরছেন। দোকানের শাটার নামিয়ে রাখছেন। আবার মোবাইল কোর্ট চলে গেলে দোকানের শাটার তুলে নিচ্ছেন। মাস্ক পরারও নেই বালাই। সামাজিক দূরত্বের কোনো চিহ্নই নেই।
প্রসঙ্গত গত এক সপ্তাহে মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়েছেন দুই শতাধিক মানুষ। মারা গেছেন তিনজন।
আইনিউজ/এইচকে/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























