কামরুল হাসান শাওন
আপডেট: ১৮:৩৭, ১ জুলাই ২০২১
লকডাউনে রিকশার রাজত্ব
শুধুই রিকশা। (ছবি: কামরুল হাসান শাওন)
পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি। সরকার বলছে ঘর থেকে বের হবেনা। ঘর থেকে বের না হলে আমাদের পেটে ভাত দিবো কি করে?
করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞায় সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই সাথে চলমান রয়েছে জনসাধারণের ভোগান্তি। নেই কোনো গণপরিবহন। এমন অবস্থায় খালি রাস্তায় ঘুরছে রিকশা। জরুরী প্রয়োজনে মৌলভীবাজার শহরবাসীর একমাত্র ভরসা রিকশা।
সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, সকালের পর থেকে মানুষ ধীরে ধীরে রাস্তায় বের হয়েছেন। পুলিশের চেকপোস্টে হতে হচ্ছে জিজ্ঞাসার মুখোমুখি। অতি জরুরী প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে। হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে। রাস্তা এখন রিকশার দখলে, চলাচলের একমাত্র ভরসা রিকশা।
মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় কথা হয় রিকশাচালক রেদুয়ানের সঙ্গে। তিনি বলেন, মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি। সরকার বলছে ঘর থেকে বের হবেনা। ঘর থেকে বের না হলে আমাদের পেটে ভাত দিবো কি করে? সকালে ৫০ টাকা ভাড়া দিয়ে রিকশা নিয়ে এসেছি। এখন পযর্ন্ত ২০০ টাকা রুজি হয়েছে। অন্য দিন এই সময় ৪০০-৫০০ টাকা রুজি করতে পারতাম।
রিকশা চালক জালাল মিয়া বলেন, রিকশা না চালালে খাব কি। সকল ৭টা থেকে ৫০ টাকা রুজি হয়েছে। রিকশা ভাড়া সকালে দিয়ে এসেছি ৬০ টাকা। মানুষ নেই বল্লেই চলে। যারা শুধু শহরের মানুষ তাদের দেখা যাচ্ছে। অন্যদিন এই সময়ের মধ্যে ২০০ থেকে ৩০০ টাকা রুজি হতো। এই টাকায় ঘর চলে না। ঘর ভাড়া আছে ১ হাজার টাকা, নিজের পকেট খরচ আছে।

এদিকে লকডাউনে কাঁচাবাজারে সবকিছুর চড়া দাম। পশ্চিমবাজার থেকে বাজারসদাই করে ফিরে শাজাহান আহমেদ বলেন, প্রয়োজনের বাজার করতে হবে তাই গেছি। কিন্তু বাজারে সবজির দাম অনেক বেশি। মানুষ হাতে হাতে সবজি নিয়ে যাচ্ছে। কেউ দামদর করার সুযোগ নেই। যত দাম বলে তত দিয়ে নিতে হচ্ছে। রিকশাও ভাড়া বেশি তাই পায়ে হেটে বাসায় এসেছি।
দেখা গেছে, শহরের কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া প্রায় সব মার্কেট ও দোকানপাট বন্ধ। পশ্চিমবাজারে পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট, সচেতন করা হচ্ছে নাগরিকদের।
লকডাউনের বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলায় পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসারসহ ১৪ টি টিম মাঠে কাজ করছে। আমি নিজেও আছি মাঠে। ২১ দফা নির্দেশনা অনুযায়ী সকল কিছু বন্ধ রেখেছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সকল বিধিনিষেধ কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, গত ২৪ ঘন্টায় ৮৫টি নমুনা পরীক্ষায় মৌলভীবাজারে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৪ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার কিছুটা হলেও কমেছে। বৃহস্পতিবার (১ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়। বিস্তারিত...
আইনিউজ/শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























