ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৪০, ৩ জুলাই ২০২১
আপডেট: ১৩:২৮, ৩ জুলাই ২০২১

মৌলভীবাজারে আরও একটি মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ৩১০০

মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে আরও একজন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করা ব্যক্তি মৌলভীবাজারের জুড়ী উপজেলার। এছাড়াও ৭৯টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৯ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪০ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার কমেছে। শনিবার (৩ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯ জন। মোট সুস্থ হয়েছেন ২৭০৪ জন। 

নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে কুলাউড়ার ২ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ৪ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ১৫ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর, জুড়ী ও বড়লেখায় আক্রান্তের সংখ্যা শুন্য।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র‌্যাব মাঠে রয়েছে। এছাড়া বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন ১০৬ জন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।

এবারের বিধিনিষেধে সরকারের পক্ষ থেকে 'কঠোর' হওয়ার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকছে সেনাবাহিনীও। বিস্তারিত...

লকডাউনের দ্বিতীয় দিন গতকাল শুক্রবারে (২ জুলাই) মৌলভীবাজার জেলার সকল উপজেলায় অভিযান চালিয়ে ১৭৭ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা এবং ৯০ জনকে সাময়িকভাবে আটক করা হয়। বিস্তারিত...

সারা বিশ্বের আপডেট: শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২৮০ জন। তার আগের ২৪ ঘণ্টায় মারা গেছে ৮ হাজার ২৯৪ জন। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭৯ হাজার ৬৫৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ১৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ৮১৩ জন। বিস্তারিত...

বাংলাদেশের আপডেট: শুক্রবারের (২ জুলাই) আপডেট অনুযায়ী, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। যা একদিনের মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৮ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এ সংখ্যা এখন পর্যন্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়