নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১২:৩৫, ৬ জুলাই ২০২১
আক্রান্তের হার বেড়ে মৌলভীবাজারে একদিনেই ৫৬ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১০৮টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে। মঙ্গলবার (৬ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৫০ জন।
নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে রাজনগরের ৭ জন, কুলাউড়ার ১ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলা ও জুড়ীতে আক্রান্তের সংখ্যা শুন্য।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
এবারের বিধিনিষেধে সরকারের পক্ষ থেকে 'কঠোর' হওয়ার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকছে সেনাবাহিনীও। বিস্তারিত...
মৌলভীবাজার জেলায় লকডাউনের পঞ্চম দিন গতকাল সোমবার (৫ জুলাই) বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খোলা রাখার কারণে ১৫৬ টি মামলা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার জেলায় আলাদা আলাদাভাবে মোট ২২ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫৬ টি মামলায় ৭৯ হাজার ৭০০টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও আইন অমান্য করায় সাময়িকভাবে আটক করে রাখা হয় ৩৫ জনকে। অভিযানে ১টি সেলুন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিস্তারিত...
সারা বিশ্বের আপডেট: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ২১০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৪৮০ জনে। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৪১৫ জনে। বিস্তারিত...
বাংলাদেশের আপডেট: বাংলাদেশে সোমবারের (৪ জুলাই) আপডেট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























