ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:১৮, ৫ জুলাই ২০২১
আপডেট: ২২:২৮, ৫ জুলাই ২০২১

লকডাউনের পঞ্চম দিনে মৌলভীবাজারে ১৫৬টি মামলা, আটক ৩৫

অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই আটক কিংবা অর্থদণ্ডের মধ্য দিয়ে মৌলভীবাজারে চলছে আজ টানা পঞ্চম দিনের মতো কঠোর লকডাউন। 

অতি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। অযথা ঘোরাফেরা করলেই আইনের মুখোমুখি হতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলায় লকডাউনের পঞ্চম দিন সোমবার (৫ জুলাই) বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খোলা রাখার কারণে ১৫৬ টি মামলা করা হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার জেলায় আলাদা আলাদাভাবে মোট ২২ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫৬ টি মামলায় ৭৯ হাজার ৭০০টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও আইন অমান্য করায় সাময়িকভাবে আটক করে রাখা হয় ৩৫ জনকে। অভিযানে ১টি সেলুন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

গতকাল লকডাউনের চতুর্থ দিন রোববার (৪ জুলাই) ১৬৫টি মামলায় মোট ৭০ হাজার ২৫০টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও অভিযানে আইন অমান্য করায় ৩৫ জনকে সাময়িকভাবে আটক করে রাখা হয়। একইসাথে ২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেন মোবাইল কোর্ট। বিস্তারিত...

শনিবার (৩ জুলাই) লকডাউনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খোলা রাখায় ১৮২ মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলার সকল উপজেলায় ২২ টি অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় ৫১ জনকে সাময়িক আটক করা হয়। বিস্তারিত...

এর আগের দিন (লকডাউনের দ্বিতীয় দিন) শুক্রবারে (২ জুলাই) মৌলভীবাজার জেলার সকল উপজেলায় অভিযান চালিয়ে ১৭৭ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা এবং ৯০ জনকে সাময়িকভাবে আটক করা হয়। বিস্তারিত...

বৃহস্পতিবার লকডাউনের প্রথমদিন জেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে কিছু মার্কেট-শপিংমল খোলা রাখাসহ অন্যান্য অপরাধে ১৬৭ জনকে প্রায় ৯০ হাজার টাকা অর্থদণ্ড ও আদায় করা হয়। বিস্তারিত...

এদিকে রোগীবাহী বা জরুরি কাজে নিয়োজিত পরিবহন ছাড়া সড়কে যেকোনো পরিবহন দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে ফার্মেসিসহ নিত্যপণ্যের দোকান। 

জেলা শহরে বিভিন্ন পয়েন্টে কাউন্সিলরদের নিয়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছেন পৌর মেয়র ফজলুর রহমান। মাঠে রয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। 

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এটি মৌলভীবাজারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও একজন। আক্রান্তের হার ৪৩ শতাংশ। মৌলভীবাজারে করোনাভাইরাসের আরও বিস্তারিত...

করোনাভাইরাস আপডেট

বাংলাদশের আপডেট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে। দেশে করোনাভাইরাসের বিস্তারিত...

সারাবিশ্বের আপডেট: সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জন। তাদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৪৫ লাখের ঘর। অন্যদিকে নতুন করে মারা যাওয়া ৬ হাজার ৭ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৯৩ হাজার। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়