নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১২:৪৫, ৫ জুলাই ২০২১
মৌলভীবাজারে একদিনে ৬১ জন আক্রান্তের রেকর্ড, মৃত্যু বেড়ে ৩৭
মৌলভীবাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এটি মৌলভীবাজারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও একজন।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার কমেছে। সোমবার (৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৩২ জন।
নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ১৭ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শুন্য।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
এবারের বিধিনিষেধে সরকারের পক্ষ থেকে 'কঠোর' হওয়ার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকছে সেনাবাহিনীও। বিস্তারিত...
গতকাল লকডাউনের চতুর্থ দিনেও রোববার (৪ জুলাই) মৌলভীবাজারে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। এদিন ১৬৫টি মামলায় মোট ৭০ হাজার ২৫০টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া সাময়িকভাবে আটক করে রাখা হয় ৩৫ জনকে। বিস্তারিত...
শনিবার (৩ জুলাই) লকডাউনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খোলা রাখায় ১৮২ মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলার সকল উপজেলায় ২২ টি অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় ৫১ জনকে সাময়িক আটক করা হয়। বিস্তারিত...
এর আগের দিন (লকডাউনের দ্বিতীয় দিন) শুক্রবারে (২ জুলাই) মৌলভীবাজার জেলার সকল উপজেলায় অভিযান চালিয়ে ১৭৭ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা এবং ৯০ জনকে সাময়িকভাবে আটক করা হয়। বিস্তারিত...
এদিকে রোগীবাহী বা জরুরি কাজে নিয়োজিত পরিবহন ছাড়া সড়কে যেকোনো পরিবহন দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে ফার্মেসিসহ নিত্যপণ্যের দোকান।
জেলা শহরে বিভিন্ন পয়েন্টে কাউন্সিলরদের নিয়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছেন পৌর মেয়র ফজলুর রহমান। মাঠে রয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
করোনাভাইরাসের আপডেট:
সারাবিশ্বের আপডেট: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৯৩ হাজার ১৮৬ জনে। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৩৪২ জনে। বিস্তারিত...
বাংলাদেশের আপডেট: রবিবার (৪ জুন) বিকালের আপডেট অনুযায়ী, গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। উল্লেখিত সময়ে মারা গেছেন আরও ১৫৩ জন। এ নিয়ে টানা আট দিন দেশে শতাধিক মৃত্যু হলো করোনায়। এক দিনে দেড় শতাধিক মৃত্যুতে করোনায় প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























