ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৫১, ৪ জুলাই ২০২১
আপডেট: ২৩:২০, ৪ জুলাই ২০২১

লকডাউনের চতুর্থ দিন মৌলভীবাজারে ১৬৫ মামলা, আটক ৩৫

অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই আটক কিংবা অর্থদণ্ডের মধ্য দিয়ে মৌলভীবাজারে চলছে আজ টানা চতুর্থ দিনের মতো কঠোর লকডাউন। অতি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। অযথা ঘোরাফেরা করলেই আইনের মুখোমুখি হতে হচ্ছে। 

লকডাউনের চতুর্থ দিন রোববার (৪ জুলাই) মৌলভীবাজারে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। এদিন ১৬৫টি মামলায় মোট ৭০ হাজার ২৫০টাকা অর্থদণ্ড আদায় করা হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারাদিন আলাদা আলাদাভাবে মোট ২২টি অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫টা পর্যন্ত চলাকালীন মোবাইল কোর্টের এ অভিযানগুলোতে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় সরকারি আদেশ অমান্য করায় ১৬৫টি মামলায় মোট ৭০ হাজার ২৫০টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

এছাড়াও অভিযানে আইন অমান্য করায় ৩৫ জনকে সাময়িকভাবে আটক করে রাখা হয়। একইসাথে ২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেন মোবাইল কোর্ট। 

গতকাল শনিবার (৩ জুলাই) লকডাউনে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খোলা রাখায় ১৮২ মামলায় ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলার সকল উপজেলায় ২২ টি অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় ৫১ জনকে সাময়িক আটক করা হয়। বিস্তারিত...

এর আগের দিন (লকডাউনের দ্বিতীয় দিন) শুক্রবারে (২ জুলাই) মৌলভীবাজার জেলার সকল উপজেলায় অভিযান চালিয়ে ১৭৭ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা এবং ৯০ জনকে সাময়িকভাবে আটক করা হয়। বিস্তারিত...

বৃহস্পতিবার লকডাউনের প্রথমদিন জেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে কিছু মার্কেট-শপিংমল খোলা রাখাসহ অন্যান্য অপরাধে ১৬৭ জনকে প্রায় ৯০ হাজার টাকা অর্থদণ্ড ও আদায় করা হয়। বিস্তারিত...

এদিকে রোগীবাহী বা জরুরি কাজে নিয়োজিত পরিবহন ছাড়া সড়কে যেকোনো পরিবহন দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে ফার্মেসিসহ নিত্যপণ্যের দোকান। 

জেলা শহরে বিভিন্ন পয়েন্টে কাউন্সিলরদের নিয়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছেন পৌর মেয়র ফজলুর রহমান। মাঠে রয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। 

সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৪৪টি এন্টিজেন টেস্টে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৭.৭%। বিস্তারিত...

করোনাভাইরাসের আপডেট

সারা বিশ্বের আপডেট: আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৯৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮১৯ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৮৬ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৮৮৫ জন। বিস্তারিত...

বাংলাদেশের আপডেট: দেশে গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। উল্লেখিত সময়ে মারা গেছেন আরও ১৫৩ জন। এ নিয়ে টানা আট দিন দেশে শতাধিক মৃত্যু হলো করোনায়। এক দিনে দেড় শতাধিক মৃত্যুতে করোনায় প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়