ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ৬ জুলাই ২০২১
আপডেট: ১৬:৩৯, ৬ জুলাই ২০২১

করোনা আক্রান্ত হয়ে কুলাউড়ার আরও এক নারীর মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাস। (ফাইল ছবি)

বাংলাদেশে করোনাভাইরাস। (ফাইল ছবি)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। মৃত নারী সালেহা বেগমের বয়স হয়েছিলো ৫০ বছর।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ের নাচনি গ্রামের আব্দুল লতিফের স্ত্রী সালেহা বেগম করোনা উপসর্গে ভুগছিলেন। তিনি সিলেটের সোবহানীঘাটে কমিউনিটি বেইজ হাসপাতালে শনিবার (৩ জুলাই) করোনার নমুনা দেন। 

আগেরদিন রোববার (৪ জুলাই) পেয়েছিলেন করোনা পজিটিভ রিপোর্ট। ঠিক পরেরদিনই সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ছয়টায় মারা গেলেন তিনি।

সোমবার রাতে তাঁর লাশ নাচনি গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয়। করোনায় আক্রান্ত লাশ দাফন টিম লাশ দাফন-কাফন করবে বলে জানা গেছে।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১০৮টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে। মঙ্গলবার (৬ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়। বিস্তারিত...

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৫০ জন। 

নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে রাজনগরের ৭ জন, কুলাউড়ার ১ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলা ও জুড়ীতে আক্রান্তের সংখ্যা শুন্য।

সারা বিশ্বের আপডেট: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ২১০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৪৮০ জনে। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৪১৫ জনে। বিস্তারিত...

বাংলাদেশের আপডেট: বাংলাদেশে সোমবারের (৪ জুলাই) আপডেট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়