শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:০৪, ৯ জুলাই ২০২১
শ্রীমঙ্গলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ১৭ দিন পর মিলল মাথার খুলি
ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ দিন পর উদ্ধার করা হয়েছে খণ্ডিত মরদেহ উদ্ধার হওয়া সেই নারীর মাথা। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সাইফ চা বাগান এলাকা থেকে মাথাটি উদ্ধার করেছে পুলিশ।
গত ২১ জুন উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামের একটি কচুখেত থেকে শরীর বিহীন একটি কাটা পা ও উরু এবং আধা কিলোমিটার দূরে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। পরদিন একটি ঝোপঝাড় থেকে মাথা বিহীন শরীর উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে মাথার সন্ধান পাওয়া যায়। তবে মাথার সব পচে যাওয়ায় শুধু খুলি উদ্ধার করতে পেরেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, বাগানের শ্রমিকেরা কাজ করতে গিয়ে চা বাগানের ভেতর একটি মাথার খুলি দেখতে পায়। পরে আমাদের খবর দেয়। আমরা মাথার খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
তিনি বলেন, ধারণা করছি গত ২১ জুন পাওয়া মাথা বিহীন শরীর পেয়েছিলাম সেটির মাথার খুলিই এটি। আমাদের তদন্ত চলছে।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























