ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৫৩, ৯ অক্টোবর ২০২১

‘বিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’ (ভিডিও)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছেন তা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। 

শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার নব নির্মিত জুড়ী থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

এসময় মন্ত্রী আরও বলেন, যারা বিদেশের সিটিজেন এবং বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন-আমরা বিষয়টি সেই দেশকে জানাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজারে পুলিশ সুপার মো. জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার- হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, এসএমপি সিলেটের কমিশনার মো. নিশারুল আরিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদরুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন,  উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

বিস্তারিত আইনিউজ ভিডিওতে-

আইনিউজ/এসডিপি/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়