ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ৯ অক্টোবর ২০২১
আপডেট: ২১:২৬, ৯ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবসে আলোচনা সভা

মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রতিপাদ্য ছিলো ‘গান গাও,উড়ো এবং উড়ে যাও পাখির মত’।

মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কাবিল এলাকায় বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কার্যালয়ের আয়োজনে শনিবার (৯ অক্টোবর) এ অনুষ্ঠান আয়োজিত হয়। 

অনুষ্ঠানে সভাপতি ছিলেন বড়গাঙ্গিণা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন বন বিভাগের বর্ষিজুরা বিট কর্মকর্তা মো. মিজানুর রহমান, চাউতলি বিট কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বড়গাঙ্গিণা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সাধারণ সম্পাদক মিন্নাত আলী প্রমুখ।

আইনিউজ/এসডি

 

শিকারির কাছ থেকে টাকা দিয়ে পাখি কিনে জলাশয়ে অবমুক্ত

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

জানেন কী ময়না পাখি কীভাবে কথা বলে?

যত্ন ও ভালোবাসায় যেভাবে লাউয়াছড়ার অরণ্যে ফিরলো মারাত্মক আহত কন্ঠী নিমপ্যাঁচা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়