ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

কামরুল হাসান শাওন

প্রকাশিত: ১০:২৯, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ১২:২৫, ১০ অক্টোবর ২০২১

কমলগঞ্জে মুদি দোকানে একটাকা নিয়ে কথা কাটাকাটি, হামলায় দুই নারী আহত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঙ্গায় মুদির দোকানের হামলায় দুই নারী ক্রেতা আহত হয়েছেন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ডিম বিক্রির সময় একটাকা বেশি রাখায় এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা করালিটিলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ফাহিমা আক্তার তানিশা (২৩) ও বাবলী আক্তার পান্না (২১) । এ ঘটনায় আহত বাবলী আক্তার পান্না (২১) বাদী হয়ে পাচঁ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শনিবার (৫ অক্টোবর) আহত ফাহিমা আক্তার তানিশার স্বামী শাহদাত হোসেন ফাহাদ বলেন, আমার স্ত্রী একজন সমাজকর্মী। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজারে ব্লাড বিভাগনের প্রধান। হামলার চার দিন পর হাসপাতাল থেকে আজ আমরা বাড়ি ফিরেছি। ফাহিমার মাথায় ১২ টি সেলাই দিতে হয়েছে। এখন পর্যন্ত কোন আসামী ধরতে পারেনি পুলিশ সবাই পলাতক রয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ অক্টোবর) স্থানীয় মামুন মিয়ার দোকানে ডিম আনতে যান পান্না। ১০০ টাকার নোট দিলে দোকানদার ডিম ১৩ টাকা রেখে ৮৭ টাকা ফেরত দেন। ১২ টাকার ডিম ১৩ টাকা রাখার কারণে জিজ্ঞাসা করলে দোকদার বলেন, পূর্বের পাওনা এক টাকা। একপর্যায়ে উভয়ে এ নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পরেন।

এজাহার অভিযোগ করা হয়, দোকান মালিক মামুন দোকানে থাকা চকলেটের বোতল দিয়ে পান্নার মাথায় আঘাত করেন। কেনো আঘাত করলেন জানতে চাইলে পান্নার গলা চেপে ধরেন দোকানদার মামুন মিয়া। হাত গলা থেকে সরিয়ে পালিয়ে বাড়িতে এসে বড় বোন ফাহিমাকে বললেন পান্না।

সে ছুটে গিয়ে দোকানদারকে এ ঘটনার কারন জানতে চাইলে তার উপরেও চড়াও হয় মামুন এবং ফাহিমাকেও এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত মামুন তার হাতে থাকা কাঠের টুকরা দিয়ে ফাহিমার মাথার ডান পাশে আঘাত করে। এসময় ফাহিমা ও পান্নার গলা থেকে ২টি স্বর্ণ চেইন ছিনিয়ে নিয়ে যায় মামুন ও তার সহযোগীরা, যার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। পরে অন্যান্য অভিযুক্তরা টানা-হেচড়া করে ২ বোনের শ্লীলতাহানী করে। এসময় জোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুই বোনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। 

কমলগঞ্জের থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন , এ ঘটনায় মামালা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি। আসামীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ