ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:২৩, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ১২:১৩, ১০ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন নতুন ১ জন। শনাক্তের হার ১ দশমিক ৯ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১২৫।

রোববার (১০ অক্টোবর) মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এমন তথ্য।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, করোনা শনাক্ত হয়েছেন ১ জন। করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯ শতাংশে।

নতুন শনাক্ত ১ জন শ্রীমঙ্গল উপজেলার। এ পর্যন্ত জেলায় মোট ৮১২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ জন। তিনি রাজনগরের বাসিন্দা। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ২৫৩ জন।

তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

 

যুব সমাজকে ভয়ঙ্কর মাদকের নেশা থেকে রক্ষা করতে হবে: মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে বসে যারা সাইবারক্রাইম করছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা: মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট মারা গেলেন যেভাবে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ