ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫৫, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৫৮, ১০ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে প্রাকৃতিক জলাধার বেরি লেক হচ্ছে নান্দনিক ও বিনোদন কেন্দ্র

মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাকৃতিক জলাধার বেরি লেক দখল ও দূষণমুক্ত করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই সাথে বেরি লেককে ঘিরে জলাধারের প্রাকৃতিক অবস্থা ঠিক রেখে নান্দনিক ও বিনোদন কেন্দ্র করা হবে। আর এ উন্নয়ন প্রকল্প প্রণয়ন বিষয়ে শহরের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছে মৌলভীবাজার পৌরসভা।

রোববার (১০ অক্টোবর) সকালে মৌলভীবাজার পৌরসভার হলরুমে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন 'বেরি লেক উন্নয়ন প্রকল্প প্রনয়ন'-এর প্রকল্প পরিচালক ও এলজিইডি সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ।

এ সময় বেরি লেক সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন মৌলভীবাজার চেম্বার সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন, সংস্কৃতিজন আব্দুল মোত্তালিব রঞ্জু, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, শিক্ষক পূর্ণা রায় ভৌমিক,  সাংবাদিক হাসানাত কামাল, তরুণদের সংগঠক ডোরা প্রেন্ট্রিস সহ শহরের অর্ধশত নাগরিক।

বক্তারা বলেন, শহরের প্রাণকেন্দ্রে প্রায় ১৫ একরের এতবড় প্রাকৃতিক জলাধার দেশের অন্য কোন পৌরসভায় পাওয়া দুষ্কর। কিন্তু বর্তমানে তা  দখল-দুষণে অস্তিত্ব হারাচ্ছে। বিশাল এ লেকটিকে সংরক্ষণ ও উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মৌলভীবাজার পৌরসভা মেয়রকে ধন্যবাদ জানান সবাই। প্রকৃতিকে ঠিক রেখে প্রাকৃতিক পরিবেশ ও আধুনিকায়নের সমন্বয় করার ব্যাপারে মতামত দেন বক্তারা। পাশাপাশি মৌলভীবাজার এর বিভিন্ন ঐতিহ্য, শিশুদের বিনোদনের সুযোগ ও সকল বয়সের মানুষের বিনোদনের কেন্দ্র হিসাবে বিভিন্ন সুবিধা রাখার আহ্বান জানান।

'বেরি লেক উন্নয়ন প্রকল্প প্রণয়ন'-এর প্রকল্প পরিচালক ইকবাল আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সভায় পৌরবাসীর মতামতের আলোকে পরিকল্পনা তৈরী করা হবে। প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে আগামী শতবছরকে মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করা হবে।  পরিবেশ ও পযর্টক বান্ধব আধুনিক ও নান্দনিক কেন্দ্র হবে বেরি লেক। এ প্রাকৃতিক জলাধারটি সংরক্ষণের সাথে  বহুমূখী ব্যবহারের বিষয়টি গুরুত্ব দেয়া হবে। তবে দখল উচ্ছেদে সকলের সহযোগীতা চান তিনি।

আইনিউজ/এসডি

সেন্ট্রাল রোডে জনদুর্ভোগ | শুরু হয়েছে কোটি টাকার কাজ

নতুন নতুন শ্রেণীকক্ষ পাচ্ছে মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল

মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ