ডোরা প্রেন্টিস
আপডেট: ১০:২০, ১১ অক্টোবর ২০২১
বেরি লেকে ফিরছে প্রাণ
ডোরা প্রেন্টিস
আমাদের শহরের ফুসফুস প্রাকৃতিক জলাধার ‘বেরি লেক’ দখলমুক্ত হবে। পাবে নতুন প্রাণ। এই স্বপ্ন প্রতিটি মৌলভীবাজারবাসীর। ১৯৮৭ সালে এই লেক পৌরসভার নিয়ন্ত্রণে আসে। এখানে সেই সময়ের নগরপিতার পরিকল্পনা মাফিক শিশুদের জন্যে শিশু পার্ক তৈরি করা হলেও তা কালের অতলে হারিয়েছে অনেক বছর হলো।
তৎকালীন নগরপিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এই ‘লেক’-এর জন্যে অনেক পরিকল্পনা সামনে নিয়ে এগিয়েছিলেন। কিন্তু নানা কারণেই পরে তা আর সফলতার মুখ দেখেনি। স্বপ্নের শুরুটা হয়েছিলো প্রয়াত সৈয়দ মহসীন আলীর হাত ধরে। এখন তা আবার এসেছে তারই উপযুক্ত উত্তরসূরীর কাছে। বলছিলাম আজকের (১০ অক্টোবর, ২০২১) বেরি লেক উন্নয়ন প্রকল্প প্রণয়নে মৌলভীবাজার পৌরসভা আয়োজিত মতবিনিময় সভার কথা। আজকের সভায় সকল পেশার লোকজনের সমন্বয়ে বেরি লেক নিয়ে প্রাণবন্ত আলোচনায় ওঠে এসেছে বিভিন্ন পরিকল্পনার কথা।
আবার এই শহরের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। বর্তমান মেয়র ফজলুর রহমান এই নতুন স্বপ্নের রূপকার। ১৪ একর ৬৫ শতকের এই লেক আমাদের প্রাণকেন্দ্র হবে। এই প্রকল্পের পিডি ইকবাল আহমদ যিনি নির্বাহী প্রকৌশলী সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি ও বর্তমানে বেরীলেক উন্নয়ন প্রকল্প প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তার সুযোগ্য ব্যবস্থাপনা এবং স্বপ্নবাজ মেয়র ফজলুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের যুগল বন্দী আমাদের এই বেরীলেক এর কাজকে সাফল্য মন্ডিতভাবে সম্পন্ন করবে বলে আমরা আশা করি। শিশুদের কলকাকলিতে মুখর হয়ে উঠবে আমাদের শহরের প্রবেশদ্বার।
আমাদের চাওয়া এখন একটাই- বড় বড় শহর থেকে যারা আসবেন আমাদের এই ছোট সুন্দর শহরে, তারা খুঁজে পাবে প্রকৃতির পরশ। ইট কাঠ বড় বড় দালানের শহর থেকে এখানে পাবেন মুক্ত বাতাস। আধুনিকতার স্পর্শে যেন আমাদের প্রাকৃতিক জলধার তার সহজাত সৌন্দর্য না হারিয়ে ফেলে। শিশুদের জন্যে এই স্থান থাকুক উন্মুক্ত। আবর্জনা ও দখলমুক্ত হয়ে এই লেক নানা রকম দেশজ ফুল ফলে আবার প্রাণ ফিরে পাক।
ডোরা প্রেন্টিস, উদ্যোক্তা, গড়বো স্বপ্নের শহর।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























