এ জে লাভলু, বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় সাইবার নিরাপত্তায় মেয়েদের সচেতনতায় কর্মশালা
মৌলভীবাজারের বড়লেখায় সাইবার নিরাপত্তায় মেয়েদের সচেতনতামূলক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ রোববার (১০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করে।
আইসিটি বিভাগের আওতাধীন কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথোরিটিজ (সিসিএ) এ কর্মশালা বাস্তবায়ন করেছে। এতে বড়লেখা উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান।
এতে প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ কাসিফ মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। স্বাগত বক্তব্য দেন ইউসিএল’র চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিসিএ’র আইন কর্মকর্তা মো. খালেদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ। কর্মশালা পরবর্তী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারিদের সাইবার অপরাধ এবং এ সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল সমূহ, অপরাধ সংঘটিত হলে তা থেকে পরিত্রাণের উপায়, সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহের নাম্বার, অভিযোগ দাখিল করার সুনির্দিষ্ট পদ্ধতি এবং পরিত্রাণের উপায় সম্পর্কে জানানো হয়েছে।
আইনিউজ/এজে লাভলু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























