ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৫, ১৪ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:৪৪, ১৪ অক্টোবর ২০২১

কমলগঞ্জে দুর্গাপূজায় মন্দির-মণ্ডপ ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মন্দির, পূজামণ্ডপ ও অসচ্ছল ব্যক্তিদের অনুকূলে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করেছে।

বুধবার (১৩ অক্টোবর) বেলা দেড় টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, ওসি ইয়ারদৌস হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।

অনুষ্ঠানে ৮ জন অসচ্ছল ব্যক্তিদের মধ্যে মাথাপিছু ৭ হাজার টাকার একটি করে চেক ও ২৮টি মন্দির ও পূজামণ্ডপে পৃথক পৃথক সাড়ে ৬ হাজার টাকার একটি করে চেকসহ মোট ৩৫টি চেক বিতরণ করা হয়।

আইনিউজ/এসডি

তৃতীয় বছরে পা রেখেই জনপ্রিয়তায় মহেশ্বরী

মৌলভীবাজারের দুর্গাপূজা: আবাহনে লক্ষ মানুষের সমাগম

ইন্দ্রপুরীতে দুর্গা পূজা | ত্রিনয়নী | মৌলভীবাজার

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়