ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:৩৬, ১৪ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:১০, ১৪ অক্টোবর ২০২১

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে থাকবে না গ্যাস

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গ্যাস পাইপলাইনের উন্নয়নমূলক কাজের জন্য মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আগামী শনিবার (১৬ অক্টোবর) গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, জেজিটিডিএসএল এর অধিভূক্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের আওতাধীন উচ্চচাপ সঞ্চালন পাইপলাইন সম্পাদন করা হবে। এজন্য মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ভুক্ত এলাকায় শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাসের সংযোগ বন্ধ থাকবে। 

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক এম আওলাদ হোসেন আইনিউজকে বলেন, রক্ষণাবেক্ষণ কাজের সময় মৌলভীবাজার ও শ্রীমঙ্গল নেটওয়ার্কের আওতায় জেলার সকল গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এই নেটওয়ার্কে রয়েছে বড়লেখা ও কুলাউড়া উপজেলা ব্যতীত জেলার সকল গ্যাস সংযোগ। এরমধ্যে মৌলভীবাজার শহর ও শ্রীমঙ্গল শহর উল্লেখযোগ্য।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়