ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ১৪ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:০৭, ১৪ অক্টোবর ২০২১

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মিডিয়া ফেলোশিপ পেলেন সাংবাদিক রিপন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের "ট্যুরিজম মিডিয়া ফেলোশীপ-২০২১" এর জন্য মনোনীত হয়েছেন সাংবাদিক রিপন দে। ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক ইসরাত জাহান কেয়া এই তথ্য নিশ্চিত করেছেন এবং এই বিষয়ে বাছাই করা মনোনয়ন প্রাপ্ত ১০ সাংবাদিকের নিয়ে ওরিয়েন্টশন সভা আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

রিপন দে মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, দেশ রুপান্তর ও নিউজবাংলা২৪-এ কর্মরত আছেন। 

মোট ১০ সাংবাদিক এই ফেলোশীপ পেয়েছেন। অন্য ৯ জন হলেন- দৈনিক সমকালের সহ-সম্পাদক মো. গোলাম কিবরিয়া, ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আদনান রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নিয়াজ মোর্শেদ, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার মো. ইকবাল হোসেন, এনটিভির সিনিয়র রিপোর্টার এ এস এম আতিকুর রহমান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সোহেল রানা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার দেলওয়ার হোসেন, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাহফুজ কামাল ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. শফিউল্লাহ ।

আইনিউজ/এসডি

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়