ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২২, ১৭ অক্টোবর ২০২১

উন্নয়ন কাজের জন্য বন্ধ সেন্ট্রাল রোড

রাস্তার কাজ পরিদর্শনে পৌর মেয়র ও অন্যান্যরা।

রাস্তার কাজ পরিদর্শনে পৌর মেয়র ও অন্যান্যরা।

উন্নয়ন কাজের জন্য বন্ধ রয়েছে মৌলভীবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সেন্ট্রাল রোড (এম সাইফুর রহমান রোড)। রাস্তার কাজ চলমান থাকায় শহরের চৌমোহনা হতে সিকান্দর আলী রোড পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে বন্ধ রয়েছে সেন্ট্রাল রোড। তবে সন্ধ্যার পর কাজ বন্ধ থাকায় চলাচল করছে হালকা যানবাহন।

তবে সাময়িক এ সমস্যার জন্য বিকল্প রাস্তার পরামর্শ দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। শান্তিবাগ অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনের পাশের রাস্তা দিয়ে টিসি মার্কেট ও চাঁদনীঘাট ব্রিজ এলাকায় যাওয়া যাবে।

সন্ধ্যার পর সেন্ট্রাল রোড।

বিকল্প এই রাস্তা দিয়ে চলাচল করে এলাকার যানজট নিরসন ও সেন্ট্রাল রোডের ভালোমানের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।

মেয়র ফজলুর রহমান আইনিউজকে বলেন, কাজটি গুণগতমান অক্ষুণ্ণ রেখে দ্রুত শেষ করার জন্য সেন্ট্রাল রোডের আংশিক এলাকা বন্ধ রাখা হয়েছে। একসাথে পুরো রাস্তা বন্ধ করা হয়নি। ৬ মাস আগেই টেন্ডারপ্রক্রিয়া শেষে কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু বারবার কাজ শুরু করার চেষ্টা করা হলেও বৃষ্টি ও লকডাউনের কারণে যথাসময়ে কাজটি শুরু করা যায়নি। আমরা দ্রুত কাজটি সম্পন্ন করার চেষ্টা করছি।

আরও বিস্তারিত আইনিউজের ভিডিওতে-

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ