ঢাকা, রোববার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

তনিমা রশীদ, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:৪৪, ১৭ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:১৪, ১৭ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে স্যানিটেশন মাস অক্টোবরে হাত ধোয়া কর্মসূচি

হাত ধোয়া। ফাইল ছবি।

হাত ধোয়া। ফাইল ছবি।

স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে মৌলভীবাজারে বিশ্ব হাতধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের (সদর-রাজনগর) সংসদ সদস্য নেছার আহমদ,  পৌর মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান। । 

এ সময় হাত ধোয়ার স্বাস্থ্যসম্মত পদ্ধতি দেখানো হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান। 

এছাড়াও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী মো. খালেদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী স্বপন চাকমাসহ সাংবাদিক, শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

মৌলভীবাজারে এ দিবস পালনের আরও বিস্তারিত জানতে দেখতে পারেন আইনিউজের ভিডিও-

কেন বারবার হাত ধুতে করতে হবে

হাত পরিষ্কার রাখার অভ্যাস সবারই থাকা দরকার। যার মাধ্যমে সহজেই অসুস্থতা থেকে বাঁচা যায়। হাত নানা ধরনের জীবাণু বহন করে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই রোগমুক্ত থাকতে নিয়মিত সাবান বা হ্যান্ড ওয়াশ  দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে।

হাত দিয়ে আমরা সবসময় ফোন, রিমোট, দরজার হাতল, সিঁড়ির রেলিং, পানির কল, চেয়ার, টেবিল, বেঞ্চ, চাবি, টাকা, কাঁচা মাছ-মাংস, সবজি ইত্যাদি কত কিছুই না ধরি। এসব জিনিসে লেগে থেকে অসংখ্য জীবাণু। হাত দিয়ে নাক–মুখ ঢেকে হাঁচি-কাশি দিলেও হাতে জীবাণু লেগে যায়। এরপর হাত না ধুয়ে খাবার প্রস্তুত বা খাওয়া হলে, অথবা মুখ–চোখ–নাক স্পর্শ করা হলে জীবাণু শরীরে ঢুকে যায়। তাই খাবার তৈরির আগে, তৈরির সময়ে এবং পরে হাত ধোয়ার করার অভ্যাস করতে হবে। খাবার খাওয়ার আগে এবং পরেও হাত ধুতে করতে হবে। বাইরে থেকে ফিরে প্রথমে হাত ধুতে হবে। কারণ যখন আমরা বাইরে থেকে আসি তখন বাইরের জীবাণু আমাদের হাত পায়ে লেগে থাকে। তাই বাইরে থেকে এসে শুধু হাত নয় হাত-মুখ ধোয়া উত্তম। 

সঠিক উপায়ে হাত ধোয়া উচিত, কিভাবে?

সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস একটি ভালো ভ্যাকসিনের চেয়ে বেশি কাজ করে। তাই হাত শুধু ধৌত করলেই হবে না। সঠিক নিয়মে হাত ধৌত করতে হবে। হাত ধোয়ার জন্য পরিষ্কার পানির প্রয়োজন। 

হাত সাবান দিয়ে ধৌত করার চেয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধৌত করা বেশি উপকারী। কারণ আমরা অপরিষ্কার হাত দিয়ে সাবান স্পর্শ করি তাতে জীবাণু সাবানে চলে যায়। আর সেই সাবান দিয়ে হাত ধোয়ে কোনো উপকার হবে না। তাতে জীবাণু আরো বাড়বে। তাই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত। 

  • সাবান  বা হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে আপনার হাতে সাবানের ফেনা করুন। আপনার হাতের পৃষ্ঠদেশ, আঙুলের মাঝে এবং নখের নিচে ফেনা করুন।
  • অন্তত ২০ সেকেন্ড ধরে আপনার হাত ধৌত করতে হবে। 
  • পরিষ্কার, প্রবাহমান জল দিয়ে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন।
  • পানি কিংবা সাবান না পেলে হ্যান্ড স্যানিটাইজার দিয়েও হাত পরিষ্কার করা যায়। 
  • এক হাতের তালুতে স্যানিটাইজারটি নিন (সঠিক পরিমাণ জানতে লেবেলটি পড়ুন) আপনার হাত দুটি একসাথে ঘষুন।আপনার হাত শুষ্ক না হওয়া অবধি আপনার হাতের উভয় পৃষ্ঠ ও আঙুলে জেল দিয়ে ঘষুন। এতেও প্রায় ২০ সেকেন্ড সময় লাগবে।
  • হাত ধোয়া শেষে যে তোয়ালে দিয়ে হাত মুছবেন সেই তোয়ালেটাও পরিষ্কার থাকতে হবে।

হাত ধোয়ার উপকারিতা

হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সকলের জানার প্রয়োজন। আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় বিভিন্ন কারণে। কিন্তু আমরা অনেকেই জানি না যে ভালো করে হাত ধোয়ার ফলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

প্রত্যেক জিনিসের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। তাই ভালো করে হাত ধোয়ারও একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। অনেক শিশু নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র সঠিক পদ্ধতিতে হাত না ধোয়ার কারণে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ