সাইফুল ইসলাম সুমন, জুড়ী
ইউপি নির্বাচন
জুড়ীতে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রত্যাশী ২২ জন
আগামী ১১ নভেম্বর হতে যাচ্ছে দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আজ রবিবার (১৬ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নের প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। ৫টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২ জন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সদর জায়ফরনগর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশএর প্রার্থী সুহেল আহমেদ। এছাড়াও গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান।
পশ্চিমজুড়ী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, স্বতন্ত্র প্রার্থী আনফর আলী, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, মামুনুর রশীদ, হেলাল উদ্দিন।
পূর্বজুড়ী ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন নৌকার প্রার্থী আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দীন আহমদ, ওবায়দুল ইসলাম রুহেল, জাবের উদ্দিন।
উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম, মোস্তাক খান, মোঃ সবুজ মিয়া, ওয়াছির উদ্দিন আহমেদ, সুহেল আহমেদ।
সাগরনাল ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন নৌকার প্রার্থী আব্দুল নূর, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, শাহীন আহমদ রুলন।
প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান।
আইনিউজ/সাইফুল ইসলাম সুমন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























