ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৫৮, ১৮ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে আরও ১০ রোগীর করোনা জয়, শনাক্তের হার ৫.৭

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন। একই সময়ে করোনাকে জয় করেছেন ১০ জন রোগী। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৭। সোমবার (১৮অক্টোবর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

প্রতিবেদন অনুসারে, গত ২৪ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ৭০ টি। এর মধ্যে পজিটিভ আসে ৪টি। এর মধ্যে ৩ জন শ্রীমঙ্গল উপজেলার এবং ১ জন ২৫০ শয্যা হাসপাতালের।

২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, জুড়ীতে কোভিড-১৯ প্রমাণিত রোগীর সংখ্যা শূন্য।

করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে ৬৫৬ জন ও হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সাসপেকটেড রোগী আছেন ৩১জন। 

মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩০৪ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনায় ৭২ জন মারা গেছেন। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/তনিমা/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়