ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৩৮, ১৮ অক্টোবর ২০২১

কুলাউড়া-কমলগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত মণ্ডপ পরিদর্শনে ভারতের সহকারি হাইকমিশনার

কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবে হামলায় ক্ষতিগ্রস্ত মইদাইল সার্বজনীন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল। এর আগে তিনি কুলাউড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই। এ ঘটনায় যেহেতু মামলা হয়েছে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মইদাইল পুজামণ্ডপ পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।

এসময় সহকারি হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজলো পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ।

এসময় স্থানীয় হিন্দুরা বলেন, হামলার ভয়ে তারা রাত জেগে পাহারায় রয়েছেন।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়