মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৯, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:২৮, ১৮ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:২৮, ১৮ অক্টোবর ২০২১
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মাখন চন্দ্র দাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) রাত ৮ টা ২০ মিনিটের দিকে উপজেলার শমশেরনগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাখন চন্দ্র দাস উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মৃত নরেশ চন্দ্র দাসের ছোট ছেলে। নিহতের বড় ভাই মৌলভীবাজার পৌরসভার প্রাক্তন কমিশনার, শিক্ষক ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পূর্ব গীর্জাপাড়া নিবাসী আশু রঞ্জন দাস।
জানা গেছে, খবর পেয়ে রোববার রাতেই শ্রীমঙ্গল জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে পরিবাবের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নিহতের বড় ভাই আশু রঞ্জন দাস জানান, মৌলভীবাজারের শ্মশানঘাটে সোমবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন নাথ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























