ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ১৯ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নামলো ২ শতাংশে

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ জন। একই সময় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ১ শতাংশে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারান্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ৬৯ টি। নমুনায় পজিটিভ আসে ২ টি। দু’জনই ২৫০ শয্যা হাসপাতালের। 

এর আগে গতকাল করোনা শনাক্তের হার ছিল ৫.৭ শতাংশ। আজ তা ৩.৬ শতাংশ কমে দাঁড়ালো ২ দশমিক ১ শতাংশে। 

২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ীতে কোভিড-১৯ প্রমাণিত রোগীর সংখ্যা শূন্য।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। এদের মধ্যে ৮ জন বড়লেখার এবং ১০ জন ২৫০ শয্যা হাসপাতালের।

বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে ৬৩৫ জন ও হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে। 
 
মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনায় ৭২ জন মারা গেছেন। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/তনিমা/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়