Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ১৮ ডিসেম্বর ২০২১

বালিগাঁওয়ে দুই দিনের বিজয় উৎসব শুরু

মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁওে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উদ্বোধন করা হয়েছে দুই দিনের বিজয় মেলা ও লোকজ উৎসবের। মেলার আয়োজক শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উৎসব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সাবেক জেলা কমান্ডার মো. জামাল উদ্দিন এবং রাজনগর উপজেলার সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন শহীদ দানু মিয়ার সন্তান আতাউর রহমান মধু, পাঠাগারের পরিচালক আব্দুল হান্নান, মহিদুর রহমান, তুহিন জুবায়ের প্রমুখ।

উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধের বিভিন্ন উপকরণ নিয়ে গ্রামের ছোট বড় পাঁচ শতাধিক লোকের অংশগ্রহণে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি গ্রামের মেঠোপথ ধরে পুরো গ্রাম প্রদক্ষিণ করে।

বালিগাঁও একটি প্রাচীন জনপদ। এই গ্রামেরই সন্তান ছিলেন দানু মিয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকারদের সহায়তায়  পাকবাহিনী তাকে হত্যা করে। গ্রামের তরুণরা শহীদ দানু মিয়ার নামে একটি পাঠাগার গড়ে তোলে। সেই দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে দেড় যুগ ধরে এ উৎসব হয়ে আসছে। মুক্তিযুদ্ধভিত্তিক গান-নাচ গ্রামীণ খেলাধুলায়  আবহমান বাংলার চিরায়ত রূপের এ এক জীবন্ত প্রতিচ্ছবি এ উৎসব। 

দুই দিনের আয়োজনে রয়েছে- বিজয় র‍্যালি, গ্রামীণ বিলুপ্তপ্রায় খেলাসহ ৩০টি খেলাধুলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পথ নাটক, মুক্তিযুদ্ধের ডকুমেন্টরী-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, আলোচনা সভা।

আয়োজনের দ্বিতীয় দিন রোববার (১৯ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আইনিউজ/এ.আর/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়