Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৬, ১৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ২৩:৩৬, ১৯ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘আলোর স্রোতে প্রাণের মেলায়’

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ১৩০ বছর পূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ‘আলোর স্রোতে প্রাণের মেলায়’ স্লোগানে আগামী বছরের ২১ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে। 

আয়োজক সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানটির রেজিস্ট্রেশন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, বেঙ্গল ডিপার্টমেন্টাল স্টোর (শ্রীমঙ্গল রোড), জুঁই ফার্মেসী (চৌমুহনা) এবং মডার্ন ফুল(১) (কুসুমবাগ)- এই সকল স্থানে রেজিস্ট্রেশন করতে পারবেন। 

আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কানির্ভাল’ কমিটি গঠন

এছাড়া নগদ এবং বিকাশের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে ৭১০ টাকা দিতে হবে। (নগদ/বিকাশ নম্বর- ০১৩১৬-৬১৩৩৭৬) 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন আয়োজন। যেমন- 
১) হুডি লঞ্চ । 
২) স্মৃতিচারণ । 
৩) মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
৪) ক্যাম্প ফায়ার । 
৫) ফায়ারওয়ার্কস ।
৬) ফানুশ। 
৭) আকর্ষণীয় গিফট ।
৮) ডিনার। 
৯) বিভিন্ন সারপ্রাইজ ইভেন্ট । 
১০) র‍্যাফেল ড্র। 

আয়োজকরা সকল প্রাক্তন ছাত্রকে ১৩০ বছর পূর্তি অনুষ্ঠান ও মিলনমেলায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহবান জানিয়েছেন। 

আইনিউজ/এসডিপি 

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়