ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৮, ২১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৫:১৬, ২২ ডিসেম্বর ২০২১

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে মৌলভীবাজার পৌরসভার নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারের কৃতি সন্তান গ্রিস, আলবেনিয়া ও মাল্টায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে নাগরিক সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। একই সাথে মৌলভীবাজারের আরেক কৃতি সন্তান আসুদ আহমদের বড় ভাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আহমদকেও সংবর্ধনা দেওয়া হয়েছে।  

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সার্কিট হাউজে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ের কৃতি সন্তান স্বমহিমায় উজ্জ্বল আপন দুইভাই আসুদ আহমদ ও মাসুদ আহমদ। আসুদ আহমদ গ্রিস, মাল্টা ও আলবেনিয়ার রাষ্ট্রদূত। আসুদ আহমদের বড় ভাই মাসুদ আহমদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

আরও পড়ুন- সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মোলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমেদ চৌধুরী।

আরও পড়ুন- মৌলভীবাজারে প্রীতি ফুটবল ম্যাচে যুবলীগকে হারিয়ে বিজয়ী ছাত্রলীগ

বক্তব্য রাখেন- জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, মৌলভীবাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালিক, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টিটু, জেলা শিল্পকলা একাডেমরি সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক খয়রাজ্জামান শ্যামল, ক্রীড়া লেখক ও সাবেক ব্যাংকার মোশতাক আহমদ মম, পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ প্রমুখ।  

আরও পড়ুন-  রাজনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও কলাম লেখক জসীম উদ্দীন মাসুদ।

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়