ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৯, ২২ ডিসেম্বর ২০২১

শ্রীমঙ্গলে ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়াশ এসডিজি প্রজেক্টের অধীনে ‘হোপ ফর দ্য পুওরেস্ট’ এর পক্ষ থেকে ওয়াশ স্যানিটেশন ও স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তাদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ শে ডিসেম্বর) মৌলভীবাজার রোডস্থ আশা কার্যালয়ে ‘Follow up Training to Entreptreneurs on Business Management and Finance’  শিরোনামে ব্যবসায় ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে একদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। 

প্রশিক্ষণে রাজঘাট ইউনিয়ন থেকে মামনি সুদ বংশি, রবেল মিয়া; কালীঘাট ইউনিয়ন থেকে বাসন্ডি পাইনকা, সাথি নায়েক, মনি কর্মকার, শফিক মিয়া; এবং সাতগাঁও ইউনিয়ন থেকে প্রতিমা রানী, শিল্পী তেলী জয়নাল নামক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪ জন স্যানিটেশন উদ্যোক্তা এবং ৫ জন স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তা।

আরও পড়ুন- মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ভূমিকা পালন করেন ট্রেইনিং অফিসার সাদিয়া আফরিন এবং মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. রহুল আমিন। 

প্রশিক্ষণে উদ্যোক্তাদের উদ্দেশ্য; উদ্যোক্তা কি; উদ্যোক্তাদের কি কি গুনাবলি থাকা দরকার; উন্নয়নশীল অর্থনীতিতে উদ্যোক্তাদের কি কি ভূমিকা থাকতে পারে; উদ্যোক্তা তৈরির কার্যকরি পদক্ষেপ কি কি- এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া ব্যবসায় ব্যবস্থাপনা কি আর্থিক ব্যবস্থাপনা কি কিভাবে ব্যবসায় ব্যবস্থাপনার কাঠামো তৈরি করতে হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে ।

আরও পড়ুন- হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

স্যানিটেশন উদ্যোক্তারা কিভাবে তাদের পণ্য, যেমন- রিং প্লাব প্যান ইত্যাদি তৈরি করবে; কিভাবে আর ও টেকসই পণ্য তৈরি করবে- সে বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। পাশাপাশি উদ্যোক্তা বা তাদের নিজ নিজ এলাকায় কি ধরনের পণ্যের চাহিদা বেশি হয়ে থাকে; কিভাবে সেগুলো উৎপাদন করা যায় এবং ঋণ গ্রহনের জন্য কি কি যোগ্যতা থাকা দরকার সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং দলীয় ভাবে কাজ করা হয়ে থাকে। পাশাপাশি দল গঠন কি; একটি সফল ব্যবসা পরিচালনা করার জন্য দল গঠনের প্রয়োজনীয়তা কি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়ে থাকে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি 

 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়