সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করলে নেই কোনও ছাড়
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনক সামনে রেখে উপজেলার ৯ ইউনিয়নের প্রতিদ্বন্দি চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা ইয়াসমিন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. শহীদুল হক মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার। সভা পরিচালনা করেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা অসীম জ্যোতি চৌধুরী।
সভায় প্রার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে।
কোন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর মিথ্যাচার বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার ছেঁড়াসহ কোন প্রকার নির্বাচনী আচরণবিধি লংঘন করলে তা কঠোর হস্তে দমন করা হবে। কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইলে তাদের চুল পরিমান ছাড় দেয়া হবে না।
প্রধান অতিথির বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা ইয়াসমিন বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন উপহার দিতে চাই যা দেশে সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ ও সাধারণ সদস্য পদে ৩৮৫ জনসহ মোট ৫৫৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
- আরও পড়ুন- মৌলভীবাজারে ক্যাফে লাজাওয়াবকে জরিমানা
এ নির্বাচনে নারী-পুরুষ মোট ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























