কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় দুই প্রবাসী কমিউনিটি নেতাকে সংবর্ধনা
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী কমিউনিটি নেতার সাথে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা সীমান্তের ডাকের আয়োজনে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভায় সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে মতবিনিময় ও সংবর্ধনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি টাইম টিভি,ইউ এস এর পরিচালক ও নিউইয়র্ক আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক, কমিনিউটি নেতা সাংবাদিক সৈয়দ ইলিয়াস খসরু এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সাবেক কুলাউড়া প্রতিনিধি সংগঠক মঈনুর রহমান সুয়েব।
আরও পড়ুন- উৎসবের আমেজে নির্বাচনী প্রচার-প্রচারণা
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সংগঠক রফিকুল ইসলাম টিপু, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক জয়ন্ত দেবনাথ।

বক্তব্য দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাপ্তাহিক মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহিদুল ইসলাম তনয়, সাংবাদিক শরিফ আহমেদ, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি জসিম চৌধুরী, ভয়েস অব কুলাউড়ার সম্পাদক নুরুল ইসলাম ইমন, সাপ্তাহিক সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ কাইয়ুম, সাংবাদিক জামিল আহমেদ মহন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মো. নাজমুল ইসলাম, ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার মিন্টু দেশোয়ারা, সাংবাদিক তারেক হাসান, সুমন আহমেদ, ইউছুফ আহমেদ ইমন, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি এস আর অনি চৌধুরী, অনুলিপি কুলাউড়ার আশিকুল ইসলাম বাবু, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার আজহার মুনিম শাফিন, প্রিয় কুলাউড়ার মাসুদ আহমেদ। মতবিনিময় সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন- মৌলভীবাজারে আওয়ামী লীগের ১৫ নেতাকে দল থেকে বহিষ্কার
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমান্তের ডাকের চীফ রিপোর্টার মোক্তাদির হোসেন ও স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল। সার্বিক সমন্বয়ে ছিলেন দৈনিক আজকের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন।
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























