ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৫৯, ২৬ ডিসেম্বর ২০২১
আপডেট: ২০:২৪, ২৬ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজার ও রাজনগরে চতুর্থধাপের ইউপি নির্বাচন

ভোট গ্রহণ শেষে চলছে গণনা, কারা হচ্ছেন চেয়ারম্যান-মেম্বার

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে ভোট গণনা। এখন সবার অপেক্ষা কাঙ্খিত ইউনিয়নে কে হচ্ছেন ইউপি চেয়ারম্যান। আবার কারো অপেক্ষা কে হচ্ছেন ইউপি মেম্বার। 

আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে দলে দলে নারী-পুরুষেরা ছুটেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। উৎসবে পরিণত হয় এই ইউপি নির্বাচন। 

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার-ভিডিপি নিয়োগ করা করা হয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োগ রয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী যারা

১ নং খলিলপুর ইউনিয়নে মো. আশরাফ আলী খাঁন (স্বতন্ত্র), মোহাম্মদ মুজিবুর রহমান (স্বতন্ত্র), আবু মিয়া চৌধুরী (স্বতন্ত্র), মো. অলিউর রহমান (আওয়ামী লীগ)। 

২ নং মনুমুখ ইউনিয়নে আব্দুল হক সেফুল (স্বতন্ত্র), শাহ মোশাহীদ আহমেদ (স্বতন্ত্র), মোহাম্মদ মর্তুজা (স্বতন্ত্র), এমদাদ হোসেন (আওয়ামী লীগ)। 

৩ নং কামালপুর ইউনিয়নে মো. আব্দুর রহমান (আওয়ামী লীগ), মো. আলাউর রহমান (স্বতন্ত্র), রাজু আহমেদ (ইসলামী আন্দোলন), সোহেল আহমেদ (স্বতন্ত্র), মো. ফয়সল আহমেদ (বিএনপি), আব্দুল খালেক (স্বতন্ত্র), মো. আব্দুস সালাম (স্বতন্ত্র), আপ্পান আলী (স্বতন্ত্র)। 

৪ নং আপার কাগাবলা ইউনিয়নে মো ফারুক আহমেদ (স্বতন্ত্র)), মো. মুজিবুর রহমান (আওয়ামী লীগ), মো. শাহিন মিয়া (স্বতন্ত্র), ইমন মোস্তফা (স্বতন্ত্র)), মো. আব্দুল মতিন (স্বতন্ত্র)। 

৫ নং আখাইলকুড়া ইউনিয়নে মো. ফখরুজ্জামান (স্বতন্ত্র), সেলিম আহমদ (স্বতন্ত্র), শেখ মো. বদরুজ্জামান চুনু (আওয়ামীলীগ), মো. শামিম আহমেদ (স্বতন্ত্র), এমদাদুর রহমান (স্বতন্ত্র)। 

৬ নং একাটুনা ইউনিয়নে শাহ গিয়াস উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. আবু সুফিয়ান (আওয়ামী লীগ)। 

৭ নং চাঁদনীঘাট ইউনিয়নে মো. মিজানুর রহমান (স্বতন্ত্র), মো. আসলাম মিয়া (স্বতন্ত্র), কামাল আহমদ বেলাল (স্বতন্ত্র), তাহেরুল ইসলাম (স্বতন্ত্র), মো. ছাদিকুর রহমান (স্বতন্ত্র), আক্তার উদ্দিন (আওয়ামী লীগ)। 

৮ নং কনকপুর ইউনিয়নে রুবেল উদ্দিন (স্বতন্ত্র), আব্দুল কাইয়ুম (স্বতন্ত্র), আব্দুল মুয়ীদ (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম চৌধুরী (স্বতন্ত্র), রেজাউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), জুবায়ের আহমেদ (আওয়ামী লীগ), মো. মনিরুজ্জামান (স্বতন্ত্র)। 

৯ নং আমতৈল ইউনিয়নে মো. রানা খাঁন শাহীন (স্বতন্ত্র), মোহাম্মদ তাহির মিয়া (স্বতন্ত্র), সুজিত চন্দ্র দাশ (স্বতন্ত্র), মো. মখলিছুর রহমান (আওয়ামী লীগ)।

১০ নং নাজিরাবাদ ইউনিয়নে মোহাম্মদ মোস্তাহিদ আলী (স্বতন্ত্র), সৈয়দ এনামুল হক রাজা (স্বতন্ত্র), মো. মাহমুদুর রহমান(স্বতন্ত্র) মো. আশিকুর রহমান (আওয়ামী লীগ), সৈয়দ মুহিত আলী (স্বতন্ত্র), আশরাফ উদ্দিন আহমদ (স্বতন্ত্র)। 

১১ নং মোস্তফাপুর ইউনিয়ন মো. আব্দুর রহিম (স্বতন্ত্র), মো. তাজুল ইসলাম, (স্বতন্ত্র) তোফায়েল আহমেদ(স্বতন্ত্র), মো. খসরু আহমেদ (আওয়ামী লীগ))। 

১২ নং গিয়াসনগর ইউনিয়ন আব্দুল মুকিত (স্বতন্ত্র), সৈয়দ গৌছুল হোসেন (স্বতন্ত্র), মো. জিলা মিয়া (স্বতন্ত্র), মো. রানু মিয়া (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মুকিত (স্বতন্ত্র), মো. মোশাররফ হোসেন (স্বতন্ত্র), মো. ছুরুক মিয়া (আওয়ামী লীগ)।

রাজনগর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী যারা

মনসুরনগর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিলন বখত্, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া মিলন, জাসদ প্রার্থী মো. হুমায়ুন কবির, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজিজ উল্লাহ। 

ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নকুল চন্দ্র দাশ, আওয়ামী লীগ প্রার্থী মো. বখতিয়ার উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমির আলী ও স্বতন্ত্র প্রার্থী সমর্থক নেতা মো. শামছুদ্দিন। 

উত্তরভাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী শাহ শাহিদুজ্জামান, আওয়ামী লীগ প্রার্থী সোহেল আলম, ইসলামি আন্দোলনের প্রার্থী রাজা মিয়া, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি সমর্থক মো. এস মিয়া, আওয়ামী লীগ বিদ্রোহী সৈয়দ আবুল কালাম, আওয়ামী লীগ বিদ্রোহী শাহ. জুনেদ আলী, আওয়ামী লীগ বিদ্রোহী দিগেন্দ্র চন্দ্র সরকার।  

মুন্সিবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছালেক মিয়া, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী রাহেল হোসেন ও আওয়ামী লীগ বিদ্রোহী আবুল হোসেন। 

পাঁচগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী শামছুন নুর আহমদ আজাদ, আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম ছানা, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী লেচু মিয়া, আওয়ামী লীগ বিদ্রোহী অতষী বরণ ভট্টাচার্য্য, আওয়ামী লীগ বিদ্রোহী সাইদুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগ বিদ্রোহী জহিরুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগ বিদ্রোহী জিলু মিয়া।

রাজনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থক) দেওয়ান খয়রুল মজিদ, আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম সোহেল, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিপলু আহমেদ, জুবায়ের আহমদ চৌধুরী (বিএনপি সমর্থক)। 

টেংরা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী টিপু খান, আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উদ্দীন, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন, আওয়ামী লীগ বিদ্রোহী আরজান খান, বিএনপি সমর্থক সেলিম আহমেদ। 

কামারচাক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত

 

মৌলভীবাজারে কেন্দ্র দখলের শঙ্কা উড়িয়ে দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবেন বাংলাদেশিরা

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়