ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:৩৬, ২৭ ডিসেম্বর ২০২১

বিসিবি একাডেমি কাপে বিভাগীয় চ্যাম্পিয়ন মৌলভীবাজার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত বিসিবি একাডেমি কাপে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার ক্রিকেট একাডেমি (এমসিএ)। সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় মৌলবীবাজার ক্রিকেট একডেমি ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে এমসিএ ১ লাখ টাকা ও ট্রফি পেয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ২৫১ রানের বড় ব্যবধানে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমিকে হারিয়ে রেকর্ড করে দলটি। বিসিবির একাডেমি কাপে বিভাগীয় পর্যায়ে দলীয় সর্বোচ্চ ৩৫০ রান করে দলটি। জবাবে খেলতে নামা হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি অলআউট হয় মাত্র ৯৯ রানে।

আগে ব্যাট করতে নামা মৌলভীবাজার ক্রিকেট একাডেমি দুই ওপেনার রাঈদ ও ফরহাদের ব্যাটেই ৮ উইকেটে ৩৫০ রানের বড় পুঁজি পায়। দুজনের উদ্বোধনী জুটি থেকে ২৭ ওভারে ১৭৭ রান আসে। ১২ চার ও ৬ ছক্কায় ৭৮ বলে ১০০ রান করেন ফরহাদ। সেঞ্চুরির ছুঁয়েই তিনি ফিরেন সাজঘরে। আরেক ওপেনার রাঈদ ১২ চার ও ২ ছক্কায় ১২৫ বলে ৯৩ রান করেন। এছাড়াও ৩১ রান করেন বিশাল।

হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির হয়ে ইমন ও হৃদয় ২টি করে উইকেট লাভ করেন।

৩৫১ রানের টার্গেটে খেলতে নামা হবিগঞ্জ ২৮.৪ ওভারে ৯৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সাখাওন ইমন সর্বোচ্চ ১৮ রান করেন। ১৬ রান করেন সজিব। এছাড়াও ১১ রান করেন রনি মিয়া।

মৌলভীবাজার ক্রিকেট একাডেমির হয়ে অনুপ ৩টি, সৈকত, ইমন ও ইতিহাদ ২টি করে উইকেট লাভ করেন।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়