নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৪১, ৩০ ডিসেম্বর ২০২১
খালেদার গমনপথে মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলা: অব্যাহতি পেলেন ৪৮ জন বিএনপি নেতাকর্মী
প্রতীকী ছবি
২০১৮ সালে সিলেট আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলা করা হয় প্রায় ৮০ জনের বিরুদ্ধে (নাম উল্লেখ করে ও অজ্ঞাত)। সে মামলা থেকে আজ অব্যাহতি পেয়েছেন ৪৮ জন।
এছাড়াও ওই বছরের অক্টোবরে করা পৃথক আরেকটি মামলায় খালাস পেয়েছেন ৭ জন বিএনপি নেতাকর্মী।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালত থেকে বিএনপির ৭ নেতা খালাস পেয়েছেন। অন্য আরেকটি মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
২০১৮ সালের ৩ অক্টোবরে দায়ের করা জিআর মামলা ২৯৩/১৮ সদর থানার মামলায় আসামি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই পিপলু, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, মৌলভীবাজার উপজেলা বিএনপির নেতা মো. আব্দুল মুকিদ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নেতা মশাহিদ মিয়াকে খালাস প্রদান করা হয়েছে।
২০১৮ সালের আলোচিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ মামলায় মৌলভীবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক সরকার হাসান শাহারিয়ার ৪৮ জনকে অব্যাহতি দিয়েছেন।
২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট আসেন। তবে সিলেট যাওয়ার পথে মৌলভীবাজারের শেরপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার সহকারি পরিদর্শক (এসআই) সুদেব চন্দ্র সাহা মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন।
এসআই সুদেব চন্দ্র সাহা বিএনপির ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৩৫-৪০ জনকে অজ্ঞাত করে (১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ১৮৬ ৪২৭, ১১৪ এবং ৩৪ ধারায়) মামলা করেন। এ মামলার প্রাথমিক তদন্ত করেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম।
আলোচিত এসআই সুদেব চন্দ্র সাহার করা এ মামলা থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন-
- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,
- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুহিত,
- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী,
- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহমদ,
- স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই পিপলু,
- আইনজীবী সৈয়দ নেপুর আলী,
- রুবেল আহমদ,
- এমদাদ আহমদ সিরাজ মিয়া,
- মৌলনা আব্দুল হেকিম,
- আব্দুর রহমান,
- আবছার আহমদ আফজাল,
- মুনাইম কবির,
- এমজাজ হোসেন ওরফে এমদাদ,
- মো. আবু বক্কর তালুকদার,
- সাজ্জাদ আহমদ শাহান,
- আব্দুল হান্নান,
- শেখ সায়েদ আহমদ,
- আহমেদ আহাদ,
- গোলাম হাসান চৌধুরী জুমা,
- আবুল হোসেন,
- মাঞ্জারুল ইসলাম রকি,
- কফিল মিয়া,
- ফাতির মিয়া,
- শাহাবুদ্দিন,
- মহিউদ্দিন আহমদ,
- এম এ মজিদ,
- মোস্তাক আহমদ রুহিন,
- শাম্মির হাবিব চৌধুরী রবিন,
- আব্দুল ওয়াহিদ,
- মো. মাসুদুর রহমান,
- মিলাদ হোসেন,
- আব্দুল আলী,
- জাবেদ আলী লেবু,
- মো. কাওছার মিয়া,
- রাশেদ আহমদ,
- মো. রুমান মিয়া,
- আব্দুল মান্নান,
- কবির আহমদ,
- রাশিদ মিয়া,
- মো. আব্দুস শহীদ,
- আব্দুল করিম ফজিলত,
- মনি আহমদ,
- পারভেজ ওরফে মেহরাজ,
- জনি মিয়া,
- আব্দুল মতিন,
- মাহবুবুর রহমান ওরফে ইয়ারুফ,
- আহমাদ ফারুক,
- সুলতান মিয়া।
তবে এই মামলায় এখনও আসামি হিসেবে রয়েগেছেন ৭ জন। তাঁরা হলেন- রাজা মিয়া, বাবুল মিয়া, আশফাক রহমান ওরফে মাহফুজ, আফিয়ান চৌধুরী শিপু, সারওয়ার মজুমদার ইমন, গাজী মারুফ ও জিএম মুক্তাদির রাজু।
আইনিউজ/জেবি/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ
মৌলভীবাজার : সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























