জীবন পাল
আপডেট: ১৭:০১, ৩ জানুয়ারি ২০২২
কুয়াশাচ্ছন্ন সকাল, থেমে নেই কর্মজীবন
এটা কিন্তু ভোরের চিত্র নয়। ঘড়ির কাঁটায় তখন প্রায় ১০ টা ছুঁই ছুঁই। বেলা বাড়ার সাথে সাথে যেখানে সূর্যের আলোর প্রখরতা দেখা যায়, সেখানে আজ সূর্যের দেখা নেই। কুয়াশার তীব্রতার আড়ালে উঁকি দিয়ে নিজের আলো ছড়াতেও আজ যেন ব্যর্থ হচ্ছে সূর্য। তবে থেমে নেই কর্মব্যস্ত মানুষের নিজ নিজ কর্মক্ষেত্রে ছুটে যাওয়ার তাড়া। সোমবার (৩ জানুয়ারি) শ্রীমঙ্গলের রামনগর, কাকিয়া ছড়া,কাঁটাবট এলাকায় এরকম চিত্রই দেখা গেল।
একদিকে শ্রীমঙ্গল শহরে প্রতিদিনের মত ঠেলাগাড়ির চালকরা বাজারে লেবু পৌঁছে দেবার কাজ শেষ করে আপন মনে মোবাইলে গান বাজিয়ে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে রাজমিস্ত্রী, রং মিস্ত্রিসহ নির্মাণ শ্রমিকরা তাড়াহুড়ো করে নিজেদের কর্মস্থলে ছুটে যাচ্ছিলেন।

এদিকে গাছ থেকে চাপাতা সংগ্রহের জন্য নির্ধারণ করে দেওয়া সেকশনের উদ্দেশ্যে ছুটে যেতে দেখা গেল চা শ্রমিকদের। ঘন কুয়াশা, শীতের তীব্রতার কষ্টটা মানিয়ে নিয়েই রিকশা নিয়ে বের হয়েছেন হাতেগোনা কয়েকজন রিকশাচালক।
আরও পড়ুন- চা শ্রমিকদের যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন মেম্বার প্রার্থীরা

কথা হয় ৬৫ বছর বয়সী রিকশা চালক মহররম আলীর সাথে। তিনি বলেন, প্রতিদিন এরকম সময় অনেক রিকশা চলাচল করলেও আজ সকালে রিকশা নিয়ে কাউকে তেমন একটা বের হতে দেখিনি। কুয়াশার মধ্যে মানুষজনও খুব একটা বের হয়না। যাত্রী কম থাকে। তাছাড়া এরকম আবহাওয়ার মধ্যে রিকশা চালানোটাও কষ্টকর।

কাঁটাবটের বিজয় স্টোরের বিজয় প্রতিদিন ৭ টার দিকে দোকান খুললেও আজ তার দোকান খুলতে খুলতে অনেক দেরি হয়ে গেছে। তার মতে, অন্যদিনের তুলনায় আজ কুয়াশা বেশি। সেজন্য ঘুম থেকে জেগে উঠলেও বিছানা ছাড়তে দেরি হয়ে গেছে। সেজন্য অন্যদিনের তুলনায় দোকানটা খুলতেও দেরি হয়ে গেছে।
আরও পড়ুন- শ্রীমঙ্গল : প্রার্থীদের কাছে ভোটারদের যে প্রত্যাশা
রামনগর মনিপুরী পাড়ায় সেলুন আছে মানিক শীলের। মানিক জানায়, প্রতিদিন ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে দোকান খুললেও আজ সেটা পারিনি। কুয়াশার কারণে দেরি হয়েছে। দোকান খুলতে খুলতে ১০ টা বেজে গেছে। এরকম আবহাওয়া থাকলে স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়।

রামনগরের বাসিন্দা বাসুদেব জানান,প্রতিদিন আমি খুব সকালে ঘুম থেকে উঠলেও আজ ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ১০ টা বেজে গেছে। এর আগে কখনও এত দেরিতে ঘুম থেকে উঠিনি। হঠাৎ করে কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে অনেকেই আজ সময় মত ঘুম থেকে উঠতে পারেনি।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, কুয়াশার প্রভাবটা আগামী ৮-১০ জানুয়ারি পর্যন্ত এরকম থাকবে। আজ সোমবার (৩ জানুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২ জানুয়ারি) যা ৯.১ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছেন তিনি।
আইনিউজ/জীবন পাল/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























