এ জে লাভলু, বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় জুমের ৪০০ পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির একটি পান জুমের প্রায় ৪০০ পানগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জুম মালিক দাবি করছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ক্ষতিগ্রস্ত জুম মালিক ও জিডি সূত্রে জানা গেছে, বনাখলা খাসি পুঞ্জির (খাসিয়া পুঞ্জি) বাসিন্দা ফ্রেসমিন ওয়ার গত শুক্রবার বোনের বিয়ে উপলক্ষে জেলার কুলাউড়া উপজেলায় ছিলেন। এই সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পান জুমের পানগাছ কেটে ফেলে। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে তিনি পুঞ্জিতে আসেন।

রোববার (১৬ জানুয়ারি) জুমে গিয়ে দেখতে পান তার একটি জুম থেকে প্রায় ৪০০ পানগাছ কাটা পড়েছে। পাশাপাশি জুম থেকে পানও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তিনি শ্রমিকদের দিয়ে কাটা পানগাছগুলো টেনে এক জায়গায় স্তুপ করে রাখেন। পানগাছ কাটায় তার প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
- আরও পড়ুন- ওজন কমানোর উপায়
ক্ষতিগ্রস্ত পান জুমের মালিক ফ্রেসমিন ওয়ার বলেন, ‘ধারণা করছি শুক্রবারের দিকে পানগাছ কাটা হয়েছে। ৪০০ গাছ ধারালো কিছু দিয়ে কেটেছে। তাই ওইদিনেই গাছ মরা শুরু হয়। পুঞ্জির লোকজনের মাধ্যমে শনিবার খবর পাই। এরপর রোববার জুমে গিয়ে পানগাছ কাটার বিষয়টি দেখতে পাই। প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার। আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই জীবিকা চালাই। একটা পানগাছের লতা কাটলেই সব শেষ এই গাছগুলোর ১৩ থেকে ১৪ বছর হয়েছে। কেটে ফেলায় অনেক ক্ষতি হয়েছে। এরকম গাছ বড় হতে আরও অনেক বছর লাগবে। এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।’
- আরও পড়ুন- চুল পড়া বন্ধ করার উপায়
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘কে বা কাহারা গত শুক্রবার জুমের পান গাছ কাটছে। এ ব্যাপারে জুমের মালিক থানায় একটি জিডি করেছেন। পুলিশের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
- আরও পড়ুন- ধূমপানের ক্ষতি ও সিগারেট ছাড়ার উপায়সমূহ
আইনিউজ/এজে লাভলু/এসডি
দেখুন আইনিউজের ভিডিও-
মানসিক চাপ কমাবেন যেভাবে
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























