নিজস্ব প্রতিবেদক, জুড়ী
লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, জুড়ীতে জিডি করলেন ছাত্রলীগ নেতা
জুড়ীর সাবেক নেতা এবাদুর রহমান।
যুক্তরাজ্যের লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ছাত্রলীগ নিয়ে গালাগালি করার কারণে জুড়ীর সাবেক নেতা এবাদুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করেছেন এক ছাত্রলীগ নেতা।
গত রবিবার (১৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন জুড়ী থানায় এ জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, উপজেলার জায়ফরনগরের এবাদুর রহমান ২০১১ সাল পর্যন্ত দেশের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়াকালীন সময়ে স্বাধীনতা বিরোধী সংগঠন ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর তিনি যুক্তরাজ্য চলে যান। সেখানে গিয়ে সরকারের বিভিন্ন ভালো কাজের মিথ্যা সমালোচনা, সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন সময় গালাগালি করে পোস্ট দেন এবাদুর রহমান। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দূতাবাসের মাধ্যমে তার আইনানুগ ব্যবস্থার প্রয়োজন।
- আরও পড়ুন- ধূমপানের ক্ষতি ও সিগারেট ছাড়ার উপায়সমূহ
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী বলেন, এবাদুর রহমানের সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচারের কারণে ছাত্রলীগের নেতা এ জিডি করেছেন।আসামি যেহেতু বিদেশে তাই তদন্তের মাধ্যমে সাইবার আইনে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
- আরও পড়ুন- ওজন কমানোর উপায়
উল্লেখ্য, শিবির নেতা এবাদুর রহমান দেশে থাকাকালীন সময়ে তাঁর নামে কয়েকটি মামলা করা হয়েছিলো।
- আরও পড়ুন- চুল পড়া বন্ধ করার উপায়
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও-
মানসিক চাপ কমাবেন যেভাবে
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























