Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৪, ২০ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:৪৮, ২০ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ রাখতে জেলা প্রশাসকের নির্দেশ

মৌলভীবাজারে সকল প্রকার অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় তিনি জানান, আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার জেলায় কোভিড আক্ৰান্তের সংখ্যা ৭৮ জন।

এ অবস্থায় সকল প্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন- মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন

উল্লেখ্য, করোনা ভাইরাসের 'ওমিক্রন' ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে সার্বিক কার্যাবলী ও চলাচলে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে  মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু এতে করেও সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না। 

মৌলভীবাজারেও গেল কিছুদিন ধরে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় সকল প্রকার অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশনা দিল প্রশাসন। 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়