নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন
মৌলভীবাজারে একদিনে আরও ৭৮ জনের করোনা শনাক্ত খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ অবস্থায় উদ্বিগ্ন অনেকেই। সকল প্রকার অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় ২০৩ টি নমুনা পরীক্ষায় ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী অঅক্রান্তের হার ৩৮ দশমিক ৪ শতাংশ।
সার্জন কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা সংক্রমিত কোনো রোগী মৃত্যুবরণ করেন নি।
আরও পড়ুন- মৌলভীবাজারে সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ রাখতে জেলা প্রশাসকের নির্দেশ
নতুন শনাক্ত ৭৮ জনের মধ্যে সবচেয়ে বেশি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানে নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৯ শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপরে সবচেয়ে বেশি কুলাউড়ায় ২১ জন। এছাড়া রাজনগরে ৭ জন, শ্রীমঙ্গলে ৮ জন এবং জুড়ীতে ২, কমলগঞ্জে ৪ জন এবং বড়লেখায় ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
তবে ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় হাসপাতালে কেউ ভর্তি হননি।
নতুন ৭৮ জন নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪২৩ জনের। মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯১ জন। মোট মারা গেছেন ৭২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। রেফার্ড ও ডিওআরবি ১০৮ জন। হাসপাতালে সন্দেহজনক করোনা রোগী ভর্তি আছেন ১৮ জন।
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























