ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

বিষ্ণু দেব, কুলাউড়া থেকে

প্রকাশিত: ২০:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২২

কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন এর উদ্বোধন করা হয়।

অডিটোরিয়ামের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্নার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা  পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটো, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরা দে, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের উপ-প্রকৌশলী সাইদুর রহমান।

জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দে ৫ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ১২৫ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামটি নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান দি রেডিয়্যান্ট ইঞ্জিনিয়ারিং এন্ড কনসাল্টিং, ঢাকা।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডি

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়