রাজনগর প্রতিনিধি
আপডেট: ১৫:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২২
সাব-রেজিস্ট্রি অফিস সরানোর সিদ্ধান্ত : রাজনগরে ৮ ঘণ্টার অবরোধ
মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস উপজেলা পরিষদ থেকে দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ জনগণ ৮ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন। দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এছাড়া দলিল লেখকরা একই দাবিতে গত ২৭ জানুয়ারি থেকে কলম বিরতি পালন করায় সরকার প্রায় ১ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে। চলমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের প্রতিবাদ আরো জোরালো হচ্ছে। এ ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সোমবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেছেন।
ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, সাব-রেজিস্ট্রি অফিস উপজেলা পরিষদের ভিতর থেকে সরিয়ে দূরবর্তী স্থানে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই অফিসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অফিসটি সরানো হলে এসব ব্যবসায়ীরা কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন। তাছাড়া সেখান থেকে ব্যাংক দূরবর্তী হওয়ায় লেনদেনে ব্যাঘাত ঘটবে। সেখান থেকে দলিল লেখকরা ব্যাংকে টাকা জমা দিতে আসার সময় চুরি-ছিনতাইয়ের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় দলিল লেখকরা ২৭ জানুয়ারি থেকে কলম বিরতি পালন করছেন।

এছাড়াও ব্যবসায়ীরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন করায় সাধারণ ক্রেতা-বিক্রেতারা আর্থিক ক্ষতি ও ভোগান্তিতে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রি বন্ধ থাকায় ভূমি ক্রেতা-বিক্রেতারাও বিপাকে পড়েছেন।
আরও পড়ুন- মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নামল ২ শতাংশের ঘরে
সাব-রেজিষ্ট্রি অফিস উপজেলা পরিষদের নিকটবর্তী স্থানে রাখার দাবিতে গত ৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ মানুষ মানববন্ধন-প্রতিকী ধর্মঘট পালন এবং জেলা রেজিস্ট্রার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। প্রতিদিনই বাজারের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করছেন। জেলা রেজিস্ট্রার কিংবা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তির জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ না করায় পরিস্থিতি দিনে দিনে জটিল হচ্ছে।
ব্যবসায়ীদের ডাকে সোমবার ভোর ৬টা থেকে ২টা পর্যন্ত ৮ ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ ও দলিল লেখকরা। এ সময়ে রাজনগরে ছোট বড় যানবাহন চলাচল বন্ধ থাকায় দূরবর্তী স্থানের যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি দ্রুত সমাধান না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে আন্দোলনকারীরা জানান।
আরও পড়ুন- সাংবাদিক পরিচয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে প্রাণনাশের হুমকি
তবে এ ব্যাপারে জেলা রেজিস্ট্রারের কার্যালয় জানায়, শীঘ্রই বিষয়টি নিষ্পত্তির জন্য আন্দোলনকারীদের সাথে আলোচনা বসার প্রক্রিয়া অব্যাহত আছে।
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার এস এম সোহেল রানা মিলন জানান, আন্দোলনকারীরা বাস্তবতা না বুঝে আন্দোলন করছেন। বর্তমান অফিসটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় এবং রক্ষিত নথিপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় অফিস স্থানান্তরের সিদ্ধান্ত দিয়েছে ঊধ্বর্তন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্দোলনকারীদের নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি আলোচনায় বসার চিন্তা ভাবনা চলছে। তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি
আইনিউজ ভিডিও
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নাটকের সব তারকারা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























