মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৩৮, ২৯ মার্চ ২০২২
মৌলভীবাজারে ২ দিনব্যাপী যাত্রা উৎসব শুরু মঙ্গলবার
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী বাংলাদেশ যাত্রা উৎসব-২০২২। শহরের পৌর জনমিলনে কেন্দ্রে ২৯ মার্চ (মঙ্গলবার) ও ৩০ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭ টায় উৎসবের যাত্রাপালাগুলো অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের সহযোগিতা ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট ৪টি দল এই উৎসবে অংশগ্রহণ করবে।
যাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে সভাপতিত্ব করবেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।
মৌলভীবাজারে আয়োজিত এই উৎসবে শ্রীমঙ্গলের বনশ্রী অপেরা ‘বীরের জননী’, কমলগঞ্জের সুরমা অপেরা ‘আলোমতি’, শায়েস্তাগঞ্জের খোয়াই অপেরা ‘গুনাই বিবি’ এবং হবিগঞ্জের নবজাগরণ (উদয়ন) নাট্যসংস্থা ‘রহিম বাদশা রূপবান’ যাত্রাপালা মঞ্চস্থ করবে।
জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী সর্ববৃহৎ এ যাত্রা উৎসবে ১০০টি নতুন যাত্রা পালা মঞ্চায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























