Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১৫:৩৮, ৪ জুলাই ২০২২

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার-র‍্যাবের অভিযান, ৩৫ হাজার জরিমানা

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার-র‍্যাবের অভিযান, ৩৫ হাজার জরিমানা করা হয়েছে দুইটি দোকানকে

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার-র‍্যাবের অভিযান, ৩৫ হাজার জরিমানা করা হয়েছে দুইটি দোকানকে

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি বন্যার্তদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ সঠিক রাখা এবং ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন জায়গায় র‌্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৪ জুলাই) অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ দোলয়ার হোসেন।

এদিন অভিযানে বন্যার্তদের উদ্দেশ্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রয় করা, ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দেওয়া, পাকা ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হক ম্যানশনে অবস্থিত রনি ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সেন্ট্রাল রোডে অবস্থিত প্রতিমা ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, যেসব দোকানকে জরিমানা করা হয়েছে তারা মূল্য তালিকা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম করে ভোক্তাদের ঠকাচ্ছিলেন। তাদেরকে এই জরিমানা করার পাশাপাশি সতর্ক করেও দেয়া হয়েছে।

তিনি বলেন, আসন্ন ঈদকে ঘিরেও অনেক দোকানি, ব্যবসায়ী অসাধু উপায়ে ভোক্তাদের ঠকাতে চাইবেন। এসব যেনো নাহয় এ ব্যাপারে আমরা সবসময় সজাগ আছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এদিকে অভিযানে সকল ব্যবসায়ীকে সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়