কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় ঈদের দিন পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে পানিতে ডুবে দুই ভাই মারা গেছে। রুহিত মল্লিক (১১) ও পর্ব মল্লিক (৮) তাদের না। রোববার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত রুহিত ও পর্ব বিজলি গ্রামের রিংকু মল্লিকের ছেলে। রুহিত ষষ্ঠ শ্রেণি ও পর্ব প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রবিবার বিকেলের দিকে শিশু দুটি খেলতে খেলতে পরিবারের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা রুহিত ও পর্বকে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে সন্ধ্যার দিকে পুকুরের পানিতে রুহিত ও পর্বকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। ঈদের দিনে মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























