হেলাল আহমেদ
শ্রীমঙ্গলে চায়ের নিলাম : ৫ কোটি টাকার চা বিক্রি
দেশের ১৬৭ চা-বাগানের মধ্যে শুধু মৌলভীবাজারেই রয়েছে ৯২টি চা-বাগান
দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে শেষ হলো ১২তম চায়ের নিলাম। এবারের নিলামে প্রায় ৫ কোটি টাকার চা বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছেন জানিয়েছেন।
গত বুধবার (১২ অক্টোবর) দিনব্যাপী শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে এ নিলাম সম্পন্ন হয়।
সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে কেদারপুর বাগানের চা
নিলামে কেদারপুর বাগানের চা পাতা সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। প্রতি কেজি মূল্য ছিল ৩৬৮ টাকা। নিলামে শ্রীমঙ্গলের চারটি ও চট্টগ্রামের ছয়টি ব্রোকারেজ হাউজের মাধ্যমে চা বিক্রি হয়।
সব মিলিয়ে প্রায় ৫০ জন ক্রেতার অংশগ্রহণে ২৬৩৫৩৫ দশমিক ৯০ কেজি চা-পাতা নিলামে বিক্রি হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫ কোটি ২৭ হাজার ১৮০ টাকা।
এর আগের গত ২১ সেপ্টেম্বর ৮০ হাজার ৫২৪ দশমিক ৪০ কেজি চা-পাতা নিলামে ওঠে এবং বিক্রি হয় ৪০ হাজার ৩০৭ দশমিক ৬০ কেজি। যার বাজারমূল্য ছিল ৬২ লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা।
১৪ কোটি টাকার চা বিক্রি হয়েছে ৬ কোটিতে
এর আগে শ্রীমঙ্গলে (৭ সেপ্টেম্বর) চায়ের দশম নিলামে মোট ৮৫ হাজার ৭শ ৪৭ কেজি চা পাতা নিলামে উঠেছিল। যার বাজারমূল্য আনুমানিক ১৪ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা।
কিন্তু নিলামের চা পাতা কোয়ালিটি ভালো না থাকায় বিক্রি হয় আনুমানিক ৪০ হাজার কেজি চা পাতা। যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা।
এ নিলামে অংশ নিয়েছিলেন শ্রীমঙ্গলের ৪টি ব্রোকারস হাউজ এবং প্রায় ৪০ জন বায়ার অংশগ্রহণ করেন।
সব বাগানের চা উঠলে ক্রেতারা বেশি অংশগ্রহণ করে
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি চেরাগ আলী বলেন, নিলামে সব বাগানের চা উঠলে ক্রেতারা বেশি অংশগ্রহণ করে। বিশেষ করে নিয়মিত চট্টগ্রামের ব্রোকাররা এলে ভালো চা-পাতা পাওয়া যায় এবং বায়াররা চাপাতা কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
শ্রীমঙ্গল টি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রূপসী বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান এস এম এন ইসলাম (সৈয়দ মুনির) বলেন, চট্টগ্রামের বায়াররা এই নিলামে এসে শুধু চা-পাতা বিক্রি করে, চা কিনছেন না। শ্রীমঙ্গলের বায়ররা তাদের কাছ থেকে চা-পাতা কিনছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এই নিলাম কেন্দ্রটি বাংলাদেশের সেরা নিলাম কেন্দ্র হবে।
শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের যাত্রা
আনুষ্ঠানিকভাবে চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র যাত্রা করে ২০১৮ সালের ১৪ মে। প্রায় ৫ বছর ধরে চলছে এই নিলাম কেন্দ্রের কার্যক্রম। তবে নানা কারণে এই নিলাম চাঙা হচ্ছে না।
দেশের ১৬৭ চা-বাগানের মধ্যে শুধু মৌলভীবাজারেই রয়েছে ৯২টি চা-বাগান।
এ অঞ্চলের উত্পাদিত চা কয়েক বছর আগেও চট্টগ্রামের নিলাম কেন্দ্রে নিয়ে বিক্রি করতে হতো। ২০১৭ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র উদ্বোধনের মধ্যে দিয়ে ২০১৮ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অন্য দিকে পরিমিত বৃষ্টি ও আর্দ্রতা অনুকূলে থাকায় মৌলভীবাজারে চা উত্পাদন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপন হওয়ায় এ জাতীয় ভিন্নমাত্রার চাগুলো ক্রেতাদের সামনে উপস্থাপন করার সুযোগ সৃষ্টি হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩ দিন চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাত্ ২০২২ সালে ১৭টি এবং আগামী বছর অর্থাত্ ২০২৩ সালে ছয়টি নিলাম হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























