Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৪, ১৮ অক্টোবর ২০২২

মৌলভীবাজার | শেখ রাসেলের জন্মদিন উদযাপন

শেখ রাসেলের জন্মদিনে মৌলভীবাজারে র‍্যালি

শেখ রাসেলের জন্মদিনে মৌলভীবাজারে র‍্যালি

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যাগলি বের হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন দফতরের কর্মকর্ত-কর্মচারী ও শিশু-কিশোরেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শেখ রাসেলের মেধাদীপ্ত, মানবিক ও দূরন্ত শৈশব সকল শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে প্রত্যয় ব্যক্ত করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়