ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ১৮ অক্টোবর ২০২২

কনকপুর প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সোহেল আহমেদ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সোহেল আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধুর কণিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিন।

মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সোহেল আহমেদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রোফিয়া বেগম।

আলোচনা সভায় বক্তারা শিশুদের শেখ রাসেলের আদর্শ হিসেবে আগামীর সোনার বাংলাদেশ নির্মাণে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদরের কণিষ্ঠ সন্তান রাসেল। যাকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অনেক। কিন্তু  ঘাতকের নির্মম বুলেটে সে স্বপ্ন লুণ্ঠিত হয়েছে। তিনি ঘাতকদেরকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রোকসানা  আকতার, ফাতেমা বেগম তরফদার, আছমা বেগম, শিল্পী  রানী সূত্র ধর এবং পলি রানী ধরসহ প্রমূখ।

আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। এবং এলাকায় শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ